চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি, বর্তমানে যার পরিচিতি
Faculty of Business Administration (FBA) নামে। যুগ
যুগ ধরে ব্যবসায় প্রশাসন শিক্ষায় অন্যতম অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করা এই ফ্যাকাল্টি
তার যাত্রা শুরু করে ১৯৭০ সালে, মহান মুক্তিযুদ্ধের ঠিক পূর্ববর্তী
সময়ে।
বর্তমানে বিজনেস ফ্যাকাল্টির অধীনে ডিপার্টমেন্ট আছে
ছয়টি – একাউন্টিং,ম্যানেজমেন্ট,
ফিন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
(HRM), ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স।
প্রতিটি ডিপার্টমেন্টই সমানতালে এগিয়ে যাচ্ছে শিক্ষায়, কর্মে ও গবেষণায়। ছড়িয়ে পড়ছে জাতীয় ও আন্তর্জাতিক
বিভিন্ন প্রতিষ্ঠানে, সুনাম কুড়াচ্ছে দেশ ও বিদেশে।
শুধু তাই নয়, গবেষণায়ও পিছিয়ে
নেই এই ফ্যাকাল্টির বিভিন্ন ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ। দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের
পাশাপাশি ভূমিকা রাখছেন গবেষণায়। যারা শুধু বিশ্ববিদ্যালয়ের মুখই উজ্জ্বল করছেন না, গর্ব করার সুযোগ দিচ্ছেন পুরো দেশকে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টির অধীন
ছয়টি ডিপার্টমেন্টের সংক্ষিপ্ত পরিচিতি-
একাউন্টিং
·
প্রতিষ্ঠাকালঃ ১৯৭১ সাল।
·
প্রথম বিভাগীয় সভাপতিঃ প্রফেসর আলি ইমদাদ খান।
·
বর্তমান সভাপতিঃ প্রফেসর ড. আহমদ সালাউদ্দীন।
ম্যানেজমেন্ট
·
প্রতিষ্ঠাকালঃ ১৯৭২ সাল।
·
প্রথম বিভাগীয় সভাপতিঃ প্রফেসর সৈয়দ শামসুজ্জোহা।
·
বর্তমান সভাপতিঃ প্রফেসর ড. মোঃ সাহিদুর রহমান।
ফিন্যান্স
·
প্রতিষ্ঠাকালঃ ১৯৯২ সাল।
·
প্রথম বিভাগীয় সভাপতিঃ প্রফেসর ড. মো. জহিরুল হক ।
·
বর্তমান সভাপতিঃ প্রফেসর ড. জান্নাত আরা পারভীন ।
মার্কেটিং
·
প্রতিষ্ঠাকালঃ ১৯৯২ সাল।
·
প্রথম বিভাগীয় সভাপতিঃ প্রফেসর এ.জে.এম. নূরুদ্দীন চৌধুরী।
·
বর্তমান সভাপতিঃ প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন।
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
·
প্রতিষ্ঠাকালঃ ২০১৩ সাল ।
·
প্রথম বিভাগীয় সভাপতিঃ প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ ।
·
বর্তমান সভাপতিঃ এসোসিয়েট প্রফেসর শাহনেওয়াজ মাহমুদ সোহেল ।
ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স
·
প্রতিষ্ঠাকালঃ ২০১৩ সাল।
·
প্রথম ও বর্তমান বিভাগীয় সভাপতিঃ প্রফেসর ড. সুলতান আহমেদ ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টির রয়েছে
একটি স্বতন্ত্র রিসার্চ সেন্টার, BUREAU OF BUSINESS RESEARCH.
শুধু শিক্ষা, গবেষণাই নয় ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা
অক্ষুণ্ন রাখার প্রচেষ্টাও এই ফ্যাকাল্টির বিভিন্ন কর্মকাণ্ডে দৃশ্যমান। বিভিন্ন অভ্যন্তরীণ অনুষ্ঠান এই
ফ্যাকাল্টির ছাত্রছাত্রীদের গান, আবৃত্তি, নৃত্য পরিবেশনা
থেকে শুরু করে অন্যান্য সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করে। এছাড়া প্রতিবছর আয়োজিত হয় ব্যাচ
এবং ডিপার্টমেন্ট ভিত্তিক টুর্নামেন্ট।