বিক্রিত জ্ঞান
সমাজের মুখোশধারী সম্মানিত
ব্যক্তি,
তাদের কড়কড়ে নোটে
বিক্রিত জ্ঞানের
তাপে আজ অজ্ঞরা
ধরাশায়ী,
কপালে বিন্দু বিন্দু
ঘাম আর রক্ত
দিয়ে গড়া
ফসলের চাষীরা কি
আর বিজ্ঞ হবে?
কালো মাটিতে সোনা
ফলানোর স্বপ্ন,
কিন্তু স্বর্ণ হয়ে
গেল বিজ্ঞ হায়েনার
কালো খামে সাদা
অর্থ,
সদা ঘটছে সমাজের
অনর্থের বর্ষণ,
হতচ্ছাড়া অজ্ঞের মেয়ে
পেল মুক্ত ধর্ষণ,
এই ঢের,
মরলে মরুক "তনু" হাজার খানেক,
আমিতো বাপু ভদ্র
মানুষ,
দাঁড়িয়ে দুয়েক গালমন্দ
করি,
দেখি সমাজের রক্তাক্ত
স্পন্দন,
নেতাকে দিলাম বাহবা
সুর,
আমিও হব সঞ্চয়িত
জ্ঞানের ভদ্র
ব্যবসায়ী।
আরশী
হোড়
সেশনঃ
২০১৭-১৮
ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
