উদ্যোক্তা
|
বি |
শ্ববিদ্যালয় এক অদ্ভুত জায়গা। স্কুল,কলেজের গন্ডি পেরিয়ে যেই আপনি বিশ্ববিদ্যালয়ে পা রাখলেন তখন থেকেই চারপাশের পরিবেশ,মানুষজন আপনাকে ক্ষণে ক্ষণে অবাক করে দিবে।
সেখানে বিবিএ অনুষদের
বৈচিত্র্য যেন
আরো বেশি।
আপনার সাথে এক
রুমে বসে ক্লাস করা
মানুষটা কিংবা
ঘন্টার পর
ঘন্টা পরীক্ষার
হলে অংক মেলাতে
না পারা বন্ধুটার
মাথায়ও বুদ্ধি
গিজগিজ করেই
চলেছে।
ক্লাসের খুব চুপচাপ মেয়েটাও কখন
যে ঘরে বসে
বসে তার হাতের
জাদুতে গয়না
বানিয়ে সেটা
নিয়ে ব্যবসায় নেমে
পড়েছে আপনি
টেরও পাবেন না। এক কোণায়
বসে মন দিয়ে
ক্লাস করা
ছেলেটা আপনাকে
যখন তখন তার
সদ্য খোলা পেইজে
ইনভাইট করলে
অবাক হওয়ার কিচ্ছু
নেই। ক্লাস থেকে
হারিয়ে যাওয়া
মেয়েটা যার
খবর হয়তো কেউ
রাখে না সেও
তার ব্যবসাকে একটু
একটু করে বড়
করার চেষ্টা করছে। আইফোন
হাতে ক্লাসে ঢুকা
ছেলেটাও দেখবেন
রাতদিন খেটে
যাচ্ছে নিজের
স্বপ্নকে দাঁড়
করিয়ে দিতে। ক্লাসের
মেয়েদের এড়িয়ে
চলা ছেলেটাও যদি
জামদানীর ব্যবসা
করে সেখানে অবাক
হওয়ার কিচ্ছু
নেই কারণ এরা
সব পারে।
এরা একেকটা স্বপ্নবাজ মানুষ।এ
মানুষগুলো নিজের
স্বপ্নের পেছনে
হাঁটা শুরু
করে দিয়েছে।
আমাদের বিবিএ পড়ুয়া ছেলেমেয়েদের কাছে
সিইও পদবিটা একটা
বিশাল স্বপ্ন। বইয়ের
পৃষ্ঠার এ শব্দকে ধারণ
করতে আমাদের বহু
সাধনা করা
লাগে।অথচ এই
স্বপ্নবাজ মানুষগুলো
নিজেদের কার্ড
ছাপিয়ে তাদের
নামের পাশে
সিইও লাগিয়ে যখন
ছবি দেয় ফেইসবুকে
তখন সত্যিই হিংসে
হয়।
আপনি প্রথম সারির ছাত্র হয়ে
যখন গাদাগাদা পড়া
মুখস্থ করছেন
তখন সেই স্বপ্নবাজ
মানুষগুলোর অভিজ্ঞতার
ঝুলিতে অনেক
কিছু জমা হয়ে
গিয়েছে একটু
একটু করে।আমরা যখন
ক্রেতা সন্তুষ্টির
সংজ্ঞা মুখস্থ
করতে ব্যস্ত তখন
তারা ক্রেতাকে সন্তুষ্ট
করে। আমরা পণ্য
আর সেবার পার্থক্য
নিয়ে পৃষ্ঠার পর
পৃষ্ঠা নোট
করি তখন তারা
পণ্য আর সেবা
মানুষের কাছে
বিলিয়ে দেয়
আর এ দুটোর
মধ্যে আকাশ
পাতাল পার্থক্য।
আমার,আপনার মাথায় ও নতুন
নতুন উদ্যোগ আসে, ঘুরপাক খায়
মাথার চারপাশে। অথচ
আমাদের একদল
সেজেগুজে জাকঁজমক
কোনো অনুষ্ঠানে সাজিয়ে
গুছিয়ে নিজের
এসব উদ্যাগের
কথা বলে বাহবা কুড়িয়ে
আনি। আর আরেকদল
এসব উদ্যোগকে মাথায়
ঘুরাতে ঘুরাতে
একসময় বিলীন
করে ফেলে।
আমরা ও চাই প্রতিনিয়ত নতুন কিছু
করতে, নতুন কিছু ভাবতে। কিন্তু সমাজ, দায়বদ্ধতা, আমাদের চারপাশ, লোকে কী বলবে
এসব চিন্তা আমাদের
গ্রাস করে
ফেলে। ফলে সব
নতুন চিন্তা অঙ্কুরেই
বিনষ্ট হয়ে
যায়।
আপনার কি মনে হয় যারা নতুন
কিছু শুরু করে
ফেলে তাদেরকে এসব
তাড়ায় না। হ্যা, তাদেরকেও এসব
ভাবায় অথচ
তারা এসবকে খুব
সহজে অতিক্রম করে
ফেলে কিংবা মানিয়ে
নেয়। এদের আর
জড়তা কাজ করে
না,এরা জড়তাকে
জয় করে ফেলে
যা আমি কিংবা
আপনি করতে পারি
না।
বলছি না এরা খুব বড় কিছু
করে ফেলেছে কিংবা
আমি আপনি কিছু
করতে পারবো না। এ
ধারণা ভুল, আমি আপনি করবো
সেটা ভবিষ্যত।
আর তারা এখন করছে
যেটা বর্তমান। এ ভবিষ্যত আর
বর্তমানের মধ্যে
ফারাক তো
একটু আছেই।
এদের বাহবা দিতে হবে,এরা বাহবা পাওয়ার
যোগ্যতা রাখে। এদের
কাজের সাথে
একেবারে একাত্মতা
জানাতে হবে
বলছি না।
আপনার আমার একটুখানি প্রশংসা
পেলেই এরা
সাহস পায়, এরা প্রেরণা
পায়। এটাতেই কিন্তু
আমাদের পরিতৃপ্তির
জায়গা কেননা
আমার আপনার এসব
ছোট ছোট প্রশংসা
আরেকজনের অনুপ্রেরণার
জায়গা।
এই বিবিএ অনুষদে এসে যেসব
নতুন নতুন উদ্যোক্তাকে
চিনেছি কিংবা
নিজের চোখের
সামনে যেসব
উদ্যোক্তা তৈরি
হতে দেখেছি তাদের
প্রতি উৎসর্গ
করলাম আমার
এ লেখা।
তাসনিমা এয়াকুব তারিন
সেশনঃ ২০১৮-১৯
ডির্পামেন্ট অফ মার্কেটিং
