05 October, 2020

প্রিয় - দীপা দে


 


এ কোনো গল্প নয়

নয় কোনো উপন্যাস,

বাস্তবতাই যথাযথ

যতক্ষন না মৃত্যুর বাস।

 

মুগ্ধতার উপমা তার নেই

মনের কোঠরে যার স্থায়িত্ব,

সরলতার সঠিক অর্থ

তাঁর জন্য পর্যাপ্ত ।

 

সবটুকু বুঝিনি আজও

সবটুকু পাইনি গুপ্ত,

যতটুকু বলতে পেরেছি আমি

তবু সবটা বোধহয় অব্যক্ত।

 

খটখটে রোদ্দুরে বৃষ্টি

অতলে খুঁজে পাওয়া তল,

আলোহীন শহরে জ্যোৎস্না

আবেগের চার দেয়াল।

 

শত না পাওয়ার মাঝেও

হাজারটা প্রাপ্তি,

অনুভূতির সাগরে ডুবিয়ে

দিয়েছে তৃপ্তি।

 

এক জীবনে

ততটুকুন পূর্ণ করেছে,

যেটুকু বুঝেছি

এক আকাশ দিয়েছে।

 

পৃথিবী নামক এই নিবন্ধে

ততদিন থেকো স্বীয়,

জীবন নামক শেষ অধ্যায়েও

তোমাকেই চাই প্রিয়।



দীপা দে

সেশন: ২০১৬-১৭

ডিপার্টমেন্ট অফ মার্কেটিং