05 October, 2020

Elevator Pitch: A Term That You Should Know - Md. Didarul Alam


 



আচ্ছা, বলুন তো আপনার যদি এমন কোন প্রফেশনাল মানুষের সাথে হঠাৎ সাক্ষাৎ হয়, যার সাথে দেখার করার স্বপ্ন আপনি প্রায় দেখেন তাহলে সেই সময়ে আপনি কি করবেন? নিজেকে কিভাবে উনার সামনে উপস্থাপন করাবেন? 

ধরা যাক, আপনার সাথে কোন দিন মার্ক জুকারবার্গ সাহেবের সাথে দেখা হয়ে গেল। তাহলে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করবেন?

 

আপনার যদি উত্তরটি জানা থাকে তাহলে বেশ ভালো, আর যদি উত্তরটি জানা না থাকে তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।

"এলিভেটর পিচ" শব্দটি শুনলেই প্রথমত কোন এলিভেটরের কথা আপনার মাথায় আসবে। তাহলে এলিভেটর পিচ কি সবসময় এলিভেটরের মধ্যে হবে? অবশ্যই না। চলুন, প্রথমেই জেনে নেয়া এলিভেটর পিচ সম্পর্কে। 

 

"এলিভেটর পিচ" হলো খুব স্বল্প সময়ে (৩০/৪০/৬০ সেকেন্ডে) নিজেকে অন্যের সামনে উপস্থাপন করার একটি বিশেষ পদ্ধতি। এটি এলিভেটরের মধ্যেও হতে পারে কিংবা কোন কফি শপ বা ইভেন্ট অথবা অন্যত্র হতে পারে।

 

বলা হয়ে থাকে- Today, It is more important how many people you know rather what you're learning.    

 

এই উক্তি শুনে বোঝা যায় নেটওয়ার্ক এর গুরুত্ব কতখানি। এছাড়াও বলা হয়- Your network is your networth. 

 

"এলিভেটর পিচ" কেন এত গুরুত্বপূর্ণ?

 

এটি নিজেকে অন্যের সামনে উপস্থাপন করা, প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি, প্রোডাক্ট বা সার্ভিস অন্যদের কাছে বিক্রি করার মত গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করবে।  

 

ধরে নিলাম নেটওয়ার্ক এর গুরুত্ব বুঝে আপনি সিদ্ধান্ত নিলেন আপনার নেটওয়ার্ক বৃদ্ধি করার। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে বাড়াবেন আপনার নেটওয়ার্ক? চলুন এইবার জানা যাক সেই বিষয়ে।

 

Three Hacks to build strong connection 

  1. Express yourself to others: অন্যকে ইমপ্রেস করতে হলে, নিজেকে এক্সপ্রেস করতে পারতে হবে। নিজেকে এক্সপ্রেস করার জন্য আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়সমূহ অন্যের কাছে তুলে ধরুন।

 

 এক্ষেত্রে নিজের একটা প্রফেশনাল পরিচিতি তৈরি করে নিতে পারেন নিচের প্রশ্নগুলো দিয়ে। এটি ম্যাসেঞ্জার না লিংকডিনে যখন নতুন কারো সাথে পরিচিত হবেন সেই ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন।  

 

-আপনি প্রফেশনালি কে?

- আপনার কি কি কাজের অভিজ্ঞতা আছে?

- আপনার লক্ষ্য বা ভবিষ্যত পরিকল্পনা কি?

 

  1. Help that person: যে মানুষটির সাথে কথা বলছেন তাকে সাহায্য করা মাধ্যমেও আপনি আপনার নেটওয়ার্ক বৃদ্ধি করতে পারেন।

 

তিনি যদি লেখক হয়ে থাকেন, তাহলে তার কোন লেখা বা বই পড়ে থাকলে সেই সমপর্কে বলুন। তিনি ভিডিও বানালে কি কি ভিডিও দেখেছেন, কি শিখেছেন এবং কিভাবে কাজে লাগাচ্ছেন সেই বিষয়ে বলুন। এতে সেই মানুষটার আপনার প্রতি আগ্রহ তৈরি হতে থাকবে।

 

  1. Find out common background: তার সাথে যদি আপনার কোন আগ্রহ, খেলাধুলা, লেখক, মোটিভেটর, স্কুল, কলেজ ইত্যাদির মিল থাকে তবে সেই বিষয়ে কথা বলুন। আমরা স্বভাবতই সমমনা মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি।      

 

Characteristics of Elevator Pitch:

  

একটি ভালো এলিভেটর পিচের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকে। এগুলো হল-

 

-      Short & simple

-      Generic

-      Unique

-      Confidence

 

মনে রাখবেন একটি ভালো এলিভেটর পিচ ক্রমাগত অনুশীলনের ফল। তাই অন্যদের থেকে একধাপ নিজেকে এগিয়ে রাখতে আজকেই তৈরি করে ফেলুন আপনার এলিভেটর পিচ। আপনার শেখার যাত্রা শুভ হোক। আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন। 




Md. Didarul Alam

Session: 2015-16

Human Resource Management