বিবর্ণ প্রণয়
সহস্র রাত্রির দুঃস্বপন শেষে
মস্তিষ্কে অনামিশার ঘোর কাটার পর
দিনের প্রথম প্রহরে দেখা দিলে তুমি;
শীতের রিক্ততা শেষে,
যেন হৃদয়ে ফোঁটেছিল বসন্তের প্রথম কৃষ্ণচূড়া।
তোমার অজান্তেই মুদ্রিত হতে থাকে প্রণয়ের সচিত্র অনুভব,
বৃষ্টিস্নাত শিশির শুষে নেওয়া প্রহর
আড়াল করেছে হৃদয়ের কম্পিত শিহরণ।
সহস্র প্রেম পুরাণ কাব্য ডিঙ্গিয়ে
ব্যর্থতার স্বরলিপিতে রচিত হলো নিস্ফল পদাবলি।
বসন্তের অপেক্ষায় বিবর্ণ রেখে
কুয়াশায় অবসাদের ধুলি ঝড় তুলে
রচিত করেছে ব্যর্থতার ইতিহাস।
বেলাশেষে এক করুণ উপন্যাসের কাহিনীতে
প্রণয়প্রার্থী থেকে মুক্তিপ্রার্থী হলাম।
জয় পাল
সেশনঃ ২০১৬-১৭
ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স
