10 March, 2021

অসমাপ্তঃ Md. Nurul Alam Hasan


অসমাপ্ত

অনেকদিন পর আরামকেদারায় বসলাম। হঠাৎ চোখ পড়লো পুরনো ঘরটার দিকে। অবশ্য ঘর নয় ওটাকে ভগ্নস্তূপ বলা যায়। তাই কৌতূহলবশতঃ ঘরটির সামনে গিয়ে কিছু খুঁজছি ভাব নিয়ে ভাঙা জিনিসপত্রগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখছি যদিও জানি কিছুই পাবার আশা নেই। ঠিক তখনি হাতের সাথে ছোট কিছু লাগায় বিস্মিত হয়ে ভাল করে দেখার পর ধুলোবালি জর্জরিত অবস্থায় পুরনো একটা ডায়েরী পেলাম। 


ডায়েরীটায় অনেক অব্যক্ত স্মৃতি জড়িত আছে বলে মনে হল কারণ ডায়েরীখানায় যে তোমার স্মৃতিকথা লিখা। তাই ডায়েরীটার ধুলোবালি পরিষ্কার করে মনোনিবেশ করাটি শ্রেয় বোধ করলাম। যখন ডায়েরীর উপর লেগে থাকা সব ধুলো পরিষ্কার হলো তখন আর ডায়েরীখানা খুলে দেখার সাহস সহসা হারিয়ে ফেলছিলাম। তবুও বহুল অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা নিয়ে শেষ পর্যন্ত ডায়েরীটা খুললাম  ভিতরে তোমার স্মৃতিচারণা দেখার জন্য।


কিন্ত আমি এ কি আবিষ্কার করলাম যেথায় সবগুলো পৃষ্ঠাই যেন সাদা বর্ণ ধারণ করেছে। অর্থাৎ নেই কোন লেখা, নেই কোন কিছুই। তাই হন্য হয়ে ডায়েরীর প্রতিটা পাতা বারবার উল্টাতে থাকলাম। বলা হয় 'চেষ্টার ফল বিফলে যায়না' ঠিক সেটাই হল খুঁজে পেলাম কিছু একটা লিখা। একদম ঠিক ডায়েরীর মাঝ বরাবর একটা পৃষ্ঠায় আড়াআড়িভাবে বড় করে শুধুমাত্র তোমার নাম লিখা।


অবাক হয়ে আবার পৃষ্ঠা উল্টানো শুরু করলাম কেননা তোমাকে নিয়ে যে আরো অনেক লিখার কথা, শুধু নামটা লিখেই ক্ষমা দিয়ে দেওয়ার কথা নয়।


Name: Md. Nurul Alam Hasan

Department of Management

Session :2018-19