খোঁজ
আমায় একটা জায়গা খুঁজে দেবেন কেউ?
যেখানে মানুষ দৃষ্টি থাকার পরেও অন্ধ সাজে না।
যেখানে মানুষ কানে শুনতে পেয়েও বধির সাজে না।
যেখানে মানুষ বাকশক্তি থাকার পরেও বোবা সাজে না।
আমায় একটা জায়গা খোঁজে দেবেন কেউ?
যেখানে ধনীদের হাতে গরিবেরা শোষিত হয় না।
যেখানে মানুষ ক্ষমতার দাপটে অন্যকে অবজ্ঞা করে না।
কিংবা,
যেখানে কেউ কারো অন্ধভক্তি করতে ব্যস্ত থাকে না।
কিংবা,
যেখানে কেউ অন্যের পা চাটতে ব্যস্ত থাকে না।
পারবেন কি এমন একটা জায়গা খুঁজে দিতে কেউ?
যেখানে রাস্তার মোড়ে মোড়ে ধর্ষিতাদের আর্তনাদ শোনা যায় না।
কিংবা
যেখানে তুচ্ছ বিষয়ে সহোদর নিজেদের রক্ত ঝরায় না।
যেখানে খেটে খাওয়া মানুষরা নির্যাতিত হয় না।
যেখানে নিষ্পাপ ফুলের মতো শিশুরা অবহেলিত হয় না।
পারবেন কি এমন একটা জায়গা খুঁজে দিতে কেউ?
যেখানে রাস্তায় পড়ে থাকা মানুষের আর্তনাদ শোনা যায় না।
যেখানে বৃদ্ধ মা-বাবার রাস্তার ধারে বসে বসে কাঁদতে হয় না।
যেখানে ভালোবাসার নামে কেউ প্রতারণার জাল বুনে না।
যেখানে ভিনদেশি মুসলিমের বুকফাটা কান্না শোনা যায় না।
পারবেন কি এমন একটা জায়গা খুঁজে দিতে কেউ?
