14 June, 2021

তোমার স্বপ্নে আমার নাশ: বিবর্ণ রাফি



তোমার স্বপ্নে আমার নাশ


 কথায় কথায় তোমার অনধিকার প্রবেশ,

গল্পে গল্পে তোমার গল্প,

ভর দুপুরে তোমার নিমন্ত্রণহীন আগমন,

আমার সব দৃশ্যপটে ক্ষণিক ক্ষণিক তোমার ছায়া,

এ মায়ার সমুদ্রে ভাসছি রোজ একা একা।

রন্ধ্রে রন্ধ্রে স্বপ্ন ঘুরে,

আমার স্বপ্নে তোমার বাস,

স্বপ্নপূরণ শেষে দেখি,

তোমার স্বপ্নে আমার নাশ;

পথে পথে তোমার ছায়া,

খুঁজে খুঁজে রাত পার,

ক্লান্ত আমি স্বপ্নের বধ্যভূমে,

স্বপ্নে আবার তোমার বাস।


আমার একলা ঘরে হাজার তুমি,

প্রতি কোণে তোমার বাস,

চোখ ফেললে তোমায় দেখি,

তোমায় জঁপে জীবন পার।

আমার কথায় কথায় তোমার হাসি,

বিরতিতে গাঢ় চোখের অভিমান,

আমার বিশ্বে আমি আর হাজার তুমি,

তোমার সাথেই দিনানিপাত। 


বিবর্ণ রাফি 
ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট 
সেশনঃ ২০১৪-১৫