সমর্পণ
জয় পাল
সেশনঃ ২০১৬-১৭
ফিন্যান্স ডিপার্টমেন্ট
প্রণয়ের
যে বহ্নি শিখা জ্বেলেছিল আমার মনে,
ক্রমে
ক্রমে তা রূপ নিয়েছে আগ্নেয়গিরিতে;
নির্গত
লাভা ছড়িয়ে পড়েছে দেহের শিরায় শিরায়,
হয়তো
শীঘ্রই জ্বলবে হৃদয়;
তোমার
দৃষ্টির নির্দিষ্ট সীমায়।
নেভানো
যাবে না সেই দহন কোন সমুদ্রের জলে,
আমার
কাঁধে তোমার দু-ফোঁটা
চোখের
জল শুধু সান্ত্বনাই বলে।
তোমার
মনেতে যুক্তির সৈন্য পাহারা,
পেরোতে
দেয়নি আজও কোন রেখা;
অবহেলার
চাদরে মুড়িয়ে আমায়;
করেছো
কত কাব্য রচনা!
তবুও
আমি থাকব তোমার অপেক্ষায়,
যতদিন
না হয় মনিকাঞ্চন যোগ;
তোমার
মনের মণিকোঠায়।
চাতক
যেমন করেছে বৃষ্টির কাছে তৃষ্ণা সমর্পণ;
প্রণয়ের
নেশায় তোমার কাছে আমার, আত্মসমর্পণ।
১৫.৭.২০২০
