11 August, 2020

"MANJOS PICKLE" - মোবাশ্বের হোসেন (ম্যানজুস)

 


মোবাশ্বের হোসেন (ম্যানজুস)

সেশনঃ ২০১৬-১৭

ফাইন্যান্স ডিপার্টমেন্ট

 

২০১৮ সালের ডিসেম্বর মাসেই আমাদের ব্যবসার যাত্রা শুরু হয়। একাডেমিক পড়ালেখার অংশবিশেষ মার্কেটিং কোর্সের একটা এসাইনমেন্ট করতেই গিয়ে ব্যবসায় শুরু করার প্রবল আগ্রহ অনুভব করি। তা থেকেই 'হোমমেড আচার' নিয়ে ব্যবসায় আরম্ভ। আমাদের অনলাইন শপের নাম "MANJOS PICKLE"। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের খোঁজ নিতে পারেন।

বর্তমানে আমাদের কাছে সর্বমোট ছয় ধরনের

 হোমমেড আচার রয়েছে;

⭕চালতা আচার

⭕বরই আচার

⭕জলপাই আচার

⭕তেঁতুল আচার

⭕আম আচার ও

⭕ রসুন আচার

আগষ্ট মাসের শেষের দিকে নতুন আরো দুটি আচার যুক্ত করা হবে, ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে ঢাকার ভিন্ন তিনটি জায়গায় কুরিয়ার পাঠানোর ডাটা এন্ট্রির কাজ সেরে বিজহরাইজন ম্যাগাজিনের উদ্দেশ্যে আমার ব্যবসায় সম্পর্কিত লিখা শুরু করলাম। আমরা নিজেদের ডেলিভারি ম্যানের সাহায্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। আশা করছি অর্ডার করার সীমিত সময়ের মধ্যে আমাদের আচার আপনার নিকট পৌঁছে দিতে সক্ষম হবো।

ঘরের পরিচ্ছন্ন পরিবেশে তৈরী খাঁটি আচারের নিশ্চয়তা দিয়ে এগিয়ে যাচ্ছে, 'ম্যানজুস পিকল'।

"YOUR SATISFACTION, OUR ACQUISITION"