11 August, 2020

T-Box - ইফতেখার আহমেদ

 


ইফতেখার আহমেদ

সেশনঃ ২০১৪-১৫

মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ


২০২০ সাল। আপনি বা আমি এমন একটা অবস্থায় দাঁড়িয়ে রয়েছি যেখানে সিদ্ধান্ত নিতে হবে খুব দ্রুত, কাজ করতে হবে খুব দ্রুত। একটু দেরি করলেই দেখবেন আপনি অনেক পিছিয়ে পড়েছেন। আমি সরকারী চাকরিজীবি পরিবারের ছেলে। ব্যবসার সাথে আমার কোনো সম্পর্ক ছিলোনা কখনোই। তবে আমি একাডেমিক পড়াশোনায় আগ্রহ একটু কম পেতাম। আমার সবসময়ই প্র্যাকটিক্যাল কাজগুলোতে ইন্টারেস্ট ছিলো। সারাদিন বই মুখস্ত করে পরিক্ষা দিয়ে ভালো ফলাফল বা চাকরি এসব ব্যাপারগুলো আমাকে খুব একটা আনন্দ দেয়না। করোনাকালীন সময়ে প্র্যাক্টিক্যাল কাজের সুযোগ পেয়ে গেলাম। ব্যবসায় নিয়ে পড়াশোনা করেছি এতোদিন, এখন ব্যবসাতে হাত দিলাম।
আমি সবসময় 'Availability' শব্দটার উপর গুরুত্ব দেই। যেগুলো আমার আশেপাশে খুব সহজে পেয়ে যাবো বা চাইলেই এই সম্পর্কিত যেকোনো সহযোগীতা পাবো সেগুলো নিয়েই কাজ করতে আগ্রহী। অর্থাৎ ব্যবসায়ের রিস্ক তো আপনি একেবারে জিরোতে আনতে পারবেন না, কিন্তু কমাতে পারবেন। Availability আপনাকে সেই সুযোগটা করে দিতে পারে খুব সহজে।
আমি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার ছেলে। সেজন্য ভাবলাম চা পাতা নিয়ে ব্যবসা করবো। কিন্তু বাগান থেকে চা পাতা এনে বিক্রী করা আইনত দণ্ডনীয় অপরাধ। যার কারণে আমি যেন ক্যাশ মেমো আর ভ্যাট চালানসহ কিনতে পারি সে ব্যাপারে খোঁজ নিতে শুরু করলাম। আইন মানা আমাদের প্রতিটা নাগরিকের কর্তব্য। যখন আইনগত এবং সঠিক সোর্স পেলাম তখন ছোট পরিসরে কাজ করতে শুরু করলাম।

আলহামদুলিল্লাহ প্রথম মাসেই অনেক সেল হয়েছে।
কিছু তথ্য;

ব্যবসায়ের নাম এবং সনঃ T Box (2020)

ব্যবসায়ের ধরণঃ খুচরা এবং পাইকারি (স্বল্প পরিসরে)

প্রোডাক্ট পরিচিতিঃ বিভিন্ন গ্রেডের চা পাতা (কোয়ালিটি বজায় রেখে)
ব্যবসায়ের এরিয়াঃ আপাতত ছোট ছোট এরিয়া টার্গেট করেছি। ব্যবসায় বড় করলে পুরো দেশে কাজ করবো ইনশাআল্লাহ।
ব্যবসায়ের লক্ষ্য এবং উদ্দেশ্যঃ মানুষকে দেশীয় ভালো পণ্য সরবরাহ করা।

এই ব্যবসা ধরে রাখাসহ আরো অনেক পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে। ছোট পরিসরে ব্যবসাটা করে ধীরে ধীরে মার্কেট বোঝার চেষ্টা করছি। যখনই মনে হবে সুযোগ এসেছে তখনই বড় পরিসরে কাজ করতে শুরু করবো ইনশাআল্লাহ।