05 October, 2020

মৃত্যু কিনে দিও - তানজীল সিদ্দিকী


 


মৃত্যু কিনে দিও

 


যদি কোথাও মৃত্যু বিক্রি হয়,

আমাকে কিনে দিও, সখা;

কিছুটা দ্বিধায়, আড়ালে - যেন কেউ না জানে।

 

দিতে পারো বিষ,

কোনো তুচ্ছের মৃত্যুনামা।

অথবা একটা কোমল ধাক্কা,

ধরণীর সাথে কামুক আলিঙ্গন।

 

দিতে পারো নেশা,

বিষাদ-সুখের থেকে একটু বেশি;

অথবা একটা দৃঢ় দড়ি

চেপে বসা মুক্তি শেকল।

 

আমাকে মৃত্যু কিনে দিও, সখা;

আর হচ্ছেনে সহ্য এই সংসার,

একঘেয়ে সামাজিক বাতুলতা আর কুৎসিত ভাঁড়ামি।

 

ক্লান্ত, ভীষণ ক্লান্ত আমি;

বেঁচে থাকার রাজপথে যেন এক বিনত ভিখিরি।

আমাকে মুক্তি দিও, সখা;

কিছুটা দ্বিধায়, আড়ালে - যেন কেউ না জানে।



তানজীল সিদ্দিকী

সেশন: ২০১৮-২০১৯

ডিপার্টমেন্ট অফ মার্কেটিং