05 October, 2020

পবিত্র ভালোবাসা - জান্নাতুল ফেরদৌসী


 


পবিত্র ভালোবাসা

 


ভালোবাসা কি হিসেব করে হয় কখনো?

নাকি কোন রূপ থাকে ভালোবাসার?

তবুও এ যেন বহুরূপ, বহুরূপী ভালোবাসা!

 

এ রূপে আমি মুগ্ধ  হয়েছি, বারবার করে হতে চেয়েছি;

কখনো ইচ্ছায় কখনো বা অনিচ্ছায়!

 

সে কথা আজ থাক,

চলো ভালোবাসার কথা বলি;

চলো পবিত্র ভালোবাসার কথা বলি।

 

যে ভালোবাসাতে নিঃস্ব হতে, কুন্ঠিত হয় না জননী;

যে ভালোবাসা বুকে ঠাঁই দেয়, শুষে নেয় গ্লানি।

 

চলো ভালোবাসার কথা বলি;

চলো পবিত্র ভালোবাসার কথা বলি।

 

তোমাতে আমাতে যে বন্ধন মাগো,  যে পবিত্র বন্ধন

দমাতে কেউ পারবে কিনা, জানি না আমি;

মুছে দিয়ে কেউ ভালো থাকবে কিনা,তাও জানি না আমি।

 

আমি যেটুকু জানি, এর বাইরে হয়ত কিছুই জানিনা আমি,

তোমার শীতল স্পর্শ, করুণ চাহনি, স্নেহ আর মমতা-

ভুলে গেলে আবার অমানুষ হবো আমি!

 

চলো ভালোবাসার কথা বলি;

চলো পবিত্র ভালোবাসার কথা বলি।



জান্নাতুল ফেরদৌসী

সেশনঃ ২০১৭-১৮

ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট