ভালোবাসা
ভালোবাসা কী?
ভালোবাসা মানে হৃদয়ে রক্তক্ষরণ;
ভালোবাসা মানে বেশি সতর্কতায়,
অল্পতেই ঝগড়াকরণ!
ভালোবাসা কী মেহেদী পাতার মতন?
বাহিরটা সবুজ, ভিতরটা রক্তাক্ত ভীষণ!
ভালোবাসা মানে দু'টো সত্ত্বাকে এক করা;
ভালোবাসা মানে মায়া,
যাকে ছাড়া অসম্পূর্ণ লাগে সবটা!
ভালোবাসা কী প্রেমিকের-
পকেট খালির আভাস পাওয়া?
ভালোবাসা তো যা কিছু তোমার পছন্দ;
সবটাতে ভালো লাগা জুড়ে থাকা।
ভালোবাসা কী আমার নামে লাগানো,
মেহেদী গাছটার যত্ন নেওয়া?
ভালোবাসা তো তোমার কৃষ্ণচূড়াকে;
প্রতিবার নিজের করে পাওয়া!
হাজারো নিয়মের বাহিরে ভালোবাসা কী জানো?
সিগারেটের ধোঁয়ার কাছে হেরে যাওয়া আমি,
চুল-দাঁড়ি না কাটা অগুছালো তুমি;
কালো শার্টে ভরে থাকা তোমার মুগ্ধতা,
মুচকি হাসিটার মায়া আর স্নিগ্ধতা।
ভালোবাসা তো ক্লান্তি লগ্নে পৌঁছেও বাসনার দাবিদার;
আর অগুছালো তুমি'টাকে গুছিয়ে দেওয়ার ভীষণ আবদার!
জান্নাতুল ফেরদৌসী
সেশনঃ ২০১৭-১৮
ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
