07 November, 2020

তবু ভালোবাসিঃ আজম মোহাম্মদ


তবু ভালোবাসি


আমাকে ভালোবাসলে যার ধ্বংস হয়ে যেতো গোটা বিশ্বের আধিপত্য,

আমাকে ভালোবাসার দায়ে যার গায়ে লেগে যেতো দুনিয়ার কলংক,

কেবল আমাকে ভালোবাসার অপরাধে যার বাগানের অজস্র ফুল মৃদু হাওয়ায় ঝরে যেতো,

আমাকে ‘ভালোবাসি’বললে যার শত কোটি কামান মুহুর্মুহু কেঁপে উঠতো,

শুধু আমাকে ভালোবাসার দোষে যার লেগে যেতো তৃতীয় বিশ্বযুদ্ধ,

 

তার আজ সমস্ত কিছু বিরানভূমি!

তার আজ সমস্ত ভালোবাসা ফিকে হয়ে গেলো।

অথচ আমাকে দ্যাখো, রাজ্যের সুখ নিয়েই দিব্যি বেঁচে আছি!

 

আমাকে স্বার্থপর ভাবছো?

অতোটা স্বার্থপর না হলে কি হয়?

শোনো প্রিয়,

আমি প্রেমান্ধ,স্বার্থপর নই।

 

আমি তো জেনেছি ,

এখানে দূরত্ব বাড়ালেই গুরুত্ব বাড়ে;

ভুল-প্রেম-ফুল সাঁঝের বেলা ঝরে!

 

জেনে রেখো প্রিয়,

তবু ভালোবাসি, ভালোবাসা নিও৷


আজম মোহাম্মদ

সেশনঃ ২০১৫-১৬

ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট