07 November, 2020

প্রতীক্ষাঃ মোঃ কামরুল আলম


 

প্রতীক্ষা


গোধূলি বেলায়

বসে নদীর ধারে,

তোমায় খোঁজে বেড়াই,

নীড়ে ফেরা পাখিদের ভিড়ে।

 

সুউচ্চ পাহাড়ের চূড়ায়

বসে দোলনায়,

দোল খেতে খেতে

দেখি তোমায়,

দূরে, ঐ মেঘমালায়।

এই যেন তুমি

মেঘকন্যা হয়ে,

ভেসে চলেছো

আপন আলয়ে।

 

 

বৃষ্টির ক্ষণে

বারান্দার কোণে

তোমায় ভেবে চলি

আপন মনে।

বৃষ্টির প্রতিটি ফোঁটা

যেন তোমারই ছোঁয়া,

আলতো করে ভেজাও আমায়

এই কী অপরূপ মায়া!

 

কাক ডাকা ভোরে

বাড়ির আঙ্গিনায়,

তোমায় খুঁজি

শরতের শুভ্র কুয়াশায়।

এই দেখি, এই নাই,

কবে আসবে তুমি

আছি প্রতীক্ষায়।


মোঃ কামরুল আলম

সেশনঃ ২০১৬-১৭

ডিপার্টমেন্ট অফ মার্কেটিং