08 December, 2020

ব্র্যান্ড অ্যাম্বাসেডর কী?: পূজা দাশ


 
ব্র্যান্ড অ্যাম্বাসেডর কী?

 

প্রতিটি প্রতিষ্ঠানের সুনামের সাথে  জড়িয়ে থাকে প্রতিষ্ঠানের সাফল্য। মার্কেটপ্লেসে হাজার হাজার প্রতিষ্ঠানের হাজার হাজার পণ্য। সব কোম্পানির পণ্য তো আর সমানতালে বিক্রি হয়না।যেপণ্য গুলোর পরিচিতি বেশি, সুনাম বেশি,গুণগতমান ভালো  সেসবপণ্যই ক্রেতারা অধিক প্রাধান্য দেয়।আর এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হল একজন ব্যক্তি যে প্রতিষ্ঠান এর ব্র্যান্ডকে এগিয়ে নেয়,ক্রেতাদের মধ্যে ব্র্যান্ড সচেতনতা বাড়িয়ে তুলে এবং প্রতিষ্ঠান এর বিক্রয় বৃদ্ধির জন্য ভাড়া করা হয়।ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে ভাবতেই কিছুপ্রশ্ন হুটহাট মাথায় এসে যায়।যেমন ঃ

১.কীসের বিনিময়ে একজন ব্যক্তি এই প্রতিষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে প্রস্তুত।

২.ব্যক্তি যখন একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় তাহলে কী আমি, আপনি, আপনারাও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারব?

৩.সচরাচর কাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়?

৪.এরা প্রতিষ্ঠান এর কি কাজে আসে?

৫.এদের স্থায়িত্বকাল কত?

উত্তর ১ঃএকজন ব্যক্তিকে যখন ওই প্রতিষ্ঠান এর ব্র্যান্ড অ্যম্বাসেডর হিসেবে ভাড়া করা হয় তখন ওই ব্যক্তিকে উক্ত প্রতিষ্ঠান নিদির্ষ্ট পরিমান পারিশ্রমিক দিতে বাধ্য থাকে।ক্ষেএ বিশেষে এর পরিমাণ কম বা বেশি হতে পারে।

উত্তর ২ঃআমি, আপনি, আপনারা তখনই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারব, যখন উক্ত প্রতিষ্ঠান আমাকে বা আপনাকে উক্ত প্রতিষ্ঠান এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিতে ইচ্ছা পোষণ করে।তবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য অবশ্যই ব্র্যান্ডকে উপস্থাপন করার যোগ্যতা লাগে।কিছু কিছু প্রতিষ্ঠান ব্র্যান্ড উপস্থাপন এ নতুনত্ব আনার জন্য কনটেস্ট এর আয়োজন করে।ওই কনটেস্টের অংশগ্রহণ কৃত প্রতিযোগীদের যোগ্যতা বাছবিচার করার মাধ্যমে বিজয়ীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দেয়া হয়।

উত্তর ৩ঃসাধারণত ব্র্যান্ডঅ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় তারকা, মডেল বা কোনকোনসময় খেলোয়াড়দের নেয়া হয়ে থাকে।যেমন ঃলাইফবয় এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর অলরাউন্ডার সাকিব আল হাসান, OPPO ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া। 

উত্তর ৪ঃ ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতে একটি প্রতিষ্ঠান এর সিড়ি হিসেবে কাজ করে,প্রতিষ্ঠান বেশিরভাগ ক্ষেত্রে তাদেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর  হিসেবে ভাড়া করে যাদের জনপ্রিয়তা বেশি এতে ক্রেতারা ওই ব্র্যান্ড সম্পর্কে আরো বেশি আকর্ষিত হয়।ফলে মার্কেটে ওই ব্র্যান্ডটি জায়গা করে নেয় এবং বিক্রি বৃদ্ধি পায়।উদাহরণ দেয়ার বেলায় আসি;বহুজাতিক প্রতিষ্ঠান বাটা আমাদের দেশে যেমন সুনামের সাথে ব্যবসা করছে তেমনি বাইরের দেশেও খ্যাতির সাথে জায়গা করে নিয়েছে। কিন্তু বাটার গতানুগতিক ডিজাইন আর বাজারে লেটেস্ট ব্র্যান্ডগুলোর কাছে বাটা তার পরিচিতি হারিয়ে ফেলছিল।কিন্তু বাটা তার পরিচিতি আর সুনাম ফিরিয়ে আনার জন্য  তাদের ডিজাইনে নতুনত্ব আনে এবং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয় জনপ্রিয় স্টাইলিশ তারকা কৃতি শ্যানন কে।ফলে ক্রেতারা আবারও বাটার দিকে  আকর্ষণ অনুভব করে এবং বাটা এখনো গৌরবের সাথে বিরাজ করছে।

উত্তর ৫ঃএকজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এর স্থায়িত্বকাল কতটুকু হবে এটা নির্ভরকরে প্রতিষ্ঠান আর নিয়োগকৃত ব্যক্তির ইচ্ছার উপর। নিয়োগ কালে তাদের মাঝে একটি চুক্তি হয় যার আইনগত বাধ্যতার কারনে ওই ব্যক্তি কে তাদের প্রতিষ্ঠান এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে হয় যেমন, ফেয়ার এন্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইয়ামি গৌতমকে আমরা আজও দেখতে পাই।তবে ওই ব্যক্তি চাইলে একাধিক প্রতিষ্ঠান এ কাজ করতে পারে।এটা তার ইচ্ছে এবং চুক্তির উপর নির্ভর করে।


পূজা দাশ

সেশনঃ ২০১৮-১৯

ডিপার্টমেন্ট অফ মার্কেটিং