পথশিশু (ভাঁটফুল)
পথশিশুরা দেখতে ঠিক যেন
পথের দু'ধারের ভাঁটফুলেদের মতই
তাই না?
কি নিদারুণ কষ্টে দিনাপতিত!
কি অযন্ত-অবহেলার জঞ্জালে বেড়ে ওঠা!
তাও!
তাও কি সুন্দর মন্ত্রমুগ্ধের মত হাসতে জানে এরা!
ঠিক যেন
ধূলিমাখা পাতায় মুড়ানো এক মুঠো সাদা-খয়েরি হাসি!
যে হাসির খুব সাদামাটা দুটি
তৃপ্তির ছল ছল চোখ
নির্দ্বিধায় কেড়ে নিতে পারে যে কোন উদাসীন পথিকের মন! 💚
নুরুন নাহার আকতার
সেশনঃ ২০১৭-১৮
ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
