"বিক্রি স্বাধীন সত্ত্ব"
মোঃ ইমরান টিটু
২৬৫ টি বারুদপোড়া সন্ধ্যা
আর গুলির ঝনঝন শব্দ,
সাত কোটি প্রাণের বেকুল মহড়া
হঠাৎই তুলির আচড়ে জব্দ..!!??
নয়টি মাসের আকুল প্রতীক্ষা
আর এতগুলো শহীদের রক্ত,
কতগুলো সম্ভ্রম কেড়ে নিলে
সবে স্বাধীনতায় আসক্ত..??!!
গুলির খোলসের তীক্ষ্ণ ধ্বনি
আর বুটের শব্দের আতংক,
বিধবার হারানো স্মৃতিতে আজো
মিশে আছে গ্রেনেডের কম্পাংক।
ধাতব ট্যাংকের কড়কড়া নৃত্যে
কিশোরের দল বাকরুদ্ধ,
মৃত্যুর পূর্বে বালিকাটি ভাবে
এই বুঝি তবে যুদ্ধ..!!
রক্তাক্ত চিঠিতে মিশে থাকা
চোখের জলের নোনতা মায়া,
অবাক চোখে থাকিয়ে থাকা
ভয়ার্ত পথিকের ক্লান্ত ছায়া।
আধপোড়া ঘরে পড়ে থাকা লাশ
বলতে চাইছে অনেক কিছু,
কুলাঙ্গারের উন্মত্ত হাসি
প্রতিশোধে তাই হটেছে পিছু।।।
অবশেষে যেদিন নতুন সূর্য
রক্তিম আভা ছড়ায় আকাশে,
হাজারো কান্নার আবেগ সেদিন
সুগন্ধি হয়ে বাতাসে ভাসে।
অতঃপর আজ...
স্বাধীন দেশের পরাধীন প্রজন্ম
মেকি উৎসবে মত্ত,
স্মৃতিস্তম্ভের ফুলের সৌরভে
বিক্রি স্বাধীন সত্ত্ব...!!!
মোঃ ইমরান টিটু
সেশনঃ ২০১৯-২০
ডিপার্টমেন্ট অফ
