09 January, 2021

অন্ধকার - জান্নাতুল ফেরদৌসী

 



অন্ধকার

 

মানুষ, মানুষ আর মানুষ!

এই যে চারদিকে এতো মানুষ,

এই মানুষের ভীড়ে আমি অমানুষ দেখি!

 

দেশে, সমাজে, প্রতি বর্গমাইলে;

আমি দেখি বাবা-মায়ের কুলাঙ্গার ছেলে।

পুরুষত্বের আড়ালে গোলামিতে ভরপুর-

ভীরুতা দেখি।

 

আমি আমার মায়ের কোলে শুয়ে;

বৃদ্ধাশ্রমে থাকা আরেক মায়ের আর্তনাদ শুনি।

নির্বাক হই, বোধ করি মায়ের যন্ত্রণা!

 

আমি তো পথে-ঘাটে, স্টেশনে;

আমার বাবার বয়সী আরেক বাবাকে

-হাত পাততে দেখি!

অবাক হই, চোখ বুজি, নীর ঝরে!

 

টেলিভিশনে,খবরের পাতা জুড়ে ;

তনু, নুসরাত, হীরার ধর্ষণের খবর থাকে!

বাদ যায় না ছোট্ট পথশিশুটিও!

পড়ি,দীর্ঘশ্বাস ফেলি, কাতর হই!

 

প্রতীক্ষায় থাকি;

আবার কবে নতুন সূর্য ওঠবে?

এই আঁধার শেষ হবে?

শুধু একটি নতুন ভোরের অপেক্ষায়!


জান্নাতুল ফেরদৌসী

সেশনঃ ২০১৭-২০১৮

ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট