07 February, 2021

আমাদের মেসঃ Jakir Hossain Nayim



 

আমাদের মেস

আমাদের ছোট মেসে ছোট ছোট রুম,

কখনো কোলাহল কখনো নিঝুম।

মেস মেট সকলেই মোরা ভাই ভাই,

একসাথে খেয়ে-দেয়ে টিউশনে যাই।

আমাদের ছোট মেস বাসার সমান,

আলু দিয়ে মুরগী দিয়ে বাঁচাইছে প্রাণ।

থালা ভরা ভাত আর বাটি ভরা ডাল,

পেট খানা ভরার আগে কেউ ছাড়ে না হাল।

একদিন মাছ হলে অন্য দিন ডিম,

ভর্তা চক্রে ঘুর্নায়মান আলু বেগুন শিম।

ভুরির মশাল নিয়ে যারা অগ্রদূত,

ডাল খেয়ে ধ্বনি তোলে ফুরুৎ ফুরুৎ।

চুঈঙ্গা ভঈঙ্গা নোয়াঈঙ্গা যেন,

মিলেমিশে আছি মোরা বিভেদ নাই কোন।

সকালে মেসের মানিক ঘুম থেকে ওঠে,

নাস্তাটা সেরে নেয় কপালে যা জোটে।

Name: Jakir Hossain Nayim 
Session: 2017-18
Dept: Banking & Insurance