09 April, 2021

শহরঃ তারমিন সুলতানা


শহর


এক টুকরো মেঘ 

যে আকাশে উড়ে বেড়ায়

কেন সে শহর আমার জন্য নিষিদ্ধ! 

 

 সেই শহরে নেই কেন

আমার কোন শব্দ!

নেই আমার কোন পদচিহ্ন!

 

শহরটা যেন কেমন করে

তাকিয়ে আছে নদীর দিকে চেয়ে

কাঁটাতারের এপাশ দাঁড়িয়ে 

দেখছি তাকে চেয়ে চেয়ে

 

মনে হচ্ছে, 

ডাকছে কেউ আমায়,

বলে,

"এই,এসো এদিকে"!


- তারমিন সুলতানা

ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট

সেশনঃ ২০১৫-১৬