09 April, 2021

কাপুরুষঃ বোরহান রাব্বানী

 


কাপুরুষ

ভালোবেসে তুমি আমায় নাম দিয়েছ নীরঞ্জনা।

 

কোপাই নদী, শিউলী মালা, জোছনা রাত

সব ছাড়িয়ে আমি তোমার হয়ে উঠেছিলাম প্রথম প্রেম।

সে প্রেম তোমার হারিয়ে গেলো।

এসব তুমি বলছো আমায়!

 

আষাঢ়ের এক বিদীর্ণ দিন

তুমি আমায় ভিজিয়েছিলে- বর্ষাতে নয়,

পদ্মাতে নয়, উথালপাতাল রঙিন প্রেমে

সে প্রেম তোমার হারিয়ে গেলো।

কেমন করে বলছো আমায়!

 

কেমন করে নাম দেয়া নাম হারিয়ে যায়?

প্রথম চুমুর অমৃত স্বাদ ফুরিয়ে যায়?

এখন আমার ভাবতে গেলে অবাক লাগে-

কেমন করে হাতের উপর হাত সরে যায়!

বুকের ভেতর একটা নদী মিলিয়ে আসে।

এখন আমার ভাবতে গেলে অবাক লাগে-

কেমন করে আপন মানুষ পর হয়ে যায়!

চোখের কোণে জল গড়িয়ে নীল হয়ে যায়।

 

পুরুষ মাঝে টিকে থাকে কাপুরুষ

প্রেমিকের মাঝে থাকে অপ্রেমিক।

তুমি তার সবটুকু রূপ দেখিয়ে দিলে

অসংখ্যাতীত আস্থা আমার নাড়িয়ে দিয়ে

তুমি আমায় ভেঙেচুরে পুরোপুরি গুঁড়িয়ে দিলে।

 

তুমি এক কাপুরুষ- পুরোদস্তুর অপ্রেমিক।


বোৱহান ৱাব্বানী

ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট

 সেশনঃ ২০১৭-১৮