09 April, 2021

স্বাধীনতার ডাকঃ আনজুমন

 


স্বাধীনতার ডাক 

 ৭ই মার্চ।বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। এই দিনে ১৯৭১ সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বাঙালিদের আহ্বান করেছিলেন পশ্চিম পাকিস্তানের স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রামের জন্য। তার যুগান্তকারী ভাষণে অনুপ্রেরণীত হয়ে বাংলার মানুষ স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়।তার নেতৃত্বে রক্তক্ষয়ী যুদ্ধে জয় লাভ করে সৃষ্টি হয় বাংলাদেশ রাষ্ট্রের।তবে বর্তমান বাংলাদেশের অবস্থা আমরা সবাই জানি। বাংলাদেশ একটি স্বাধীন দেশ হলেও, দেশের মানুষ অনেকাংশে এখনও পরাধীন। দেশের মানুষ তাদের নিজ নিজ গৃহে নিরাপদ নয়,ধর্ষনের মত অপরাধ বেড়েই চলেছে, দুর্নীতি পিছু ছাড়ে না,দেশের অর্থ বিদেশে পাচার, জনসম্মুখে খুন, খেটে খাওয়া মানুষ, সাধারণ জনগনের জীবন কঠিন থেকে কঠিনতর হচ্ছে, নৈতিকতার  অবক্ষয় হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। আরো অসংখ্য ঘটনার সমন্বয়ে আমাদের বর্তমান পরাধীনতা।তবে এ পরাধীনতা থেকে স্বাধীনতার ডাক দেয়ার জন্য আমাদের মাঝে বঙ্গবন্ধু আর উপস্থিত নেই।কিন্তু তাই বলে কি আমরা পরাধীন থেকে যাব? না।বঙ্গবন্ধু না থাকলেও তার আদর্শ আমাদের কাছে আছে। আমরা চাইলেই তার আদর্শকে নিজ সত্তায় ধারণ করে সব পরাধীনতার বেড়া জাল ছিঁড়ে দিতে পারি, স্থাপন করতে পারি অনন্য দৃষ্টান্ত। নিজেদের মন-মানসিকতায় পরিবর্তনের ডাক দিয়ে আমরা চাইলে দেশ পরিবর্তন করতে পারি। ঐতিহাসিক ৭ই মার্চকে স্মরণ করে সকলকে অনুরোধ করব,জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মাত্র মুখে না বলে নিজ সত্তায় ধারণ করে স্বাধীন বাংলাদেশের সম্মান বজায় রাখার জন্য।


আনজুমন

ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট

সেশনঃ ২০১৯-২০