নৈরিত্রী-NoiRitri
আমার উদ্যোগের নাম নৈরিত্রী-NoiRitri, যাত্রা শুরু ২০২০ সালের ১১ই আগস্ট থেকে।
কুমিল্লার খাদি পণ্য দিয়ে ব্যবসা শুরু করলেও লক্ষ্য অনুসারে নানান প্রকার দেশীয় বস্ত্রাদি আনা হয়েছে।খাদি বস্ত্রের দিকেই বেশি ঝোক,এবং তার সাথে হ্যান্ডপেইন্ট নানান কাস্টমাইজড আইটেমও অতি জনপ্রিয়। এছাড়াও কুর্তি, শাড়ি,পাঞ্জাবী প্রভৃতিতে হ্যান্ডপেইন্ট এর অর্ডার পরিপূর্ণ করি। পড়াশোনার সুবাদে চট্টগ্রাম থেকে ব্যবসা পরিচালনা করছি,ছুটিতে ঢাকা থেকে চলমান রাখি।
ব্যবসায়ের লক্ষ্য অতি সাধারণ, নিজের কর্মসংস্থান নিজেই করা,নিজের আত্মবিশ্বাস কে আরো দক্ষতার সাথে বৃদ্ধি করা এবং দেশীয় পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো।স্বপ্ন দেখি,একদিন একটি বুটিক হাউসের মালিক হব,দেশীয় পণ্যকে আরো সমৃদ্ধ করে দেশের অর্থনৈতিক খাতে অবদান রাখব। ফি-আমানিল্লাহ।
