14 June, 2021

সে কি বেদনা বোঝেঃ বোরহান রাব্বানী

 


সে কি বেদনা বোঝে

সে তো চলে যাবে

চলে যাওয়ার জন্য এসেছিল সে

বাসা বেঁধে পাখি উড়ে চলে যায়

পালক পড়ে থাকে তার পুরোনো বাসায়।


সে তো চলে যাবে

চলে যাওয়া প্রকৃতির খেলা- খেলেছে সে

শশী তার রূপ দিয়ে সাজায়ে রাতে

সব রূপ মুছে দিয়ে ফের ডুবে যায় প্রাতে।


সে যে চলে গেছে 

তাকে ঘিরে এত বেদনা কেন?

সে তো চলে যাবেই

সে কি বেদনা বোঝে!


বোরহান রাব্বানী
ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট
সেশনঃ ২০১৭-১৮