এই যে আমার শহর হতে শহর ঘুরা
এই যে আমার ইস্টিশনে আনাগোনা
দিন পেরিয়ে অনেকগুলো কথা—
কথার কথা, খুচরা কথা, গল্প কথা, কল্প কথা অন্য কথা, ভিন্ন কথা এক জনমের পুঞ্জীভূত বেবাক যত কথা; আর এভাবেই রোজ চলতে থাকে স্মৃতির চাদর গাঁথা।
এই যে আমার শেষ ট্রেনে একা
দিন শেষে প্রায়ই ক্লান্তি নিয়ে ফেরা
এই যে আমার চোখের কোণে জল
ফিরতে গেলেই করছে টলমল।
কোথায় যাবো এমন মায়া ছেড়ে?
ছাড়তে গেলে যাচ্ছে আরো বেড়ে!
এই যে আমি রাত্রি জাগি রোজ
এই যে আমি পত্রে করি খোঁজ
এই যে আমার নিঘুম রাতে একা
কান্না পেলে চাই যে তাহার দেখা।
এই যে আমার বুকের ভিতর জমাটবদ্ধ ব্যথায়
নির্বর্তিত আজগুবি সব কান্ডকারখানা
এসব কিছুর মধ্যে দিয়ে ছোট্ট একটা কথাই
বুঝিয়ে দেবার আদতে এক বিশাল বাহানা।
সে কি বোঝে? ভানে-অভিমানে
সে কি বুঝতে চায়?
দিনের শেষে সেও কি ঠিক জানে?
ভালোবাসার টানেই কেবল তার শহরে যাই।
নামঃ বোরহান রাব্বানী
ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট।
সেশনঃ ২০১৭-১৮