আমার ব্যবসায় উদ্যোগ "শৌখিন সদাই" এর যাত্রা শুরু হয় ১২ সেপ্টেম্বর, ২০২০ এ।
অভিজ্ঞতা অর্জন আর কিছু উপার্জন এর ইচ্ছা থেকেই শৌখিন সদাইয়ের উৎপত্তি।এমন উদ্যোগের অনেক দিন ধরে ইচ্ছা ছিল।ভেবেছিলাম যদি কিছু করি নিজের উপার্জন দিয়েই করবো। পেন্ডেমিকে আমার খালাতো বোন একই ইচ্ছা পোষণ করে তখন দুইজন মিলে জমানো অর্থ দিয়ে উদ্যোগটি নি।পরিবার এক্ষেত্রে আমাদের অনেক বড় সমর্থন হিসেবে কাজ করে।
ঘর সাজানোর শখ সবারই কিছুটা থাকে।তাই শৌখিন সদাই এর প্রথম পন্য ছিল ঘর সাজানোর লাইট।প্রথমে অনেক ভয় লাগতো কিন্তু পরে সাহস যুগিয়ে অনলাইন পেইজে নতুন নতুন আকর্ষণীয় পণ্য বিক্রয় করতে থাকি এবং ভালো সাড়া পাই।একেকটা জিনিস বিক্রি করলে অন্যরকম উত্তেজনা কাজ করে এখনও। পেন্ডেমিকের কারনে পণ্য ক্রেতার কাছে পৌছে দেওয়াটা একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। কিন্তু থেমে থাকেনি শৌখিন সদাই। নিজের গতিতে এগিয়ে যাচ্ছে এবং সেপ্টেম্বরে ১ বছর পূর্ণ করবে।
যদি বলি একটা উদ্যোগ নেওয়ার জন্য কি প্রয়োজন তাহলে আমি বলবো ইচ্ছাশক্তি আর সাহস। পরবর্তীতে যখন সবাই আমার উদ্যোগের নাম দিয়ে পরিচয় দেয় তখন খুব ভালো লাগে,নিজস্বতা কাজ করে।
উদ্যোক্তাঃ সৈয়দা লোকতে জিগার।
ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।
সেশনঃ ২০১৭-১৮