10 August, 2021

শিল্পের শৈল্পিকতাঃ তাসমুন নাহার সিপা

 কল্পনায় কাব্য রচনা 

ছন্দে ছন্দে পড়ার বাসনা, 

শিল্পের শৈল্পিকতা 

ফুটিয়ে তোলার অনুপ্রেরণা 

কল্পনায় কাব্য রচনা।


উৎসের সন্ধানে, ছন্দের যাদুঘরে, 

বিশ্ব ভান্ডারে, শব্দের খুঁজে, 

দুঃখ সুখের সংযোগে! 

শিল্পের শৈল্পিকতা

ফুটিয়ে তোলার অনুপ্রেরণা 

কল্পনায় কাব্য রচনা।


একসাথে উচ্চারিত কম সংখ্যাক শব্দ সমষ্টি নিয়ে পর্ব,

একটি শব্দ নিয়ে গঠিত অতিপর্ব। 

অনুষঙ্গ ক্রমে বলি একটা কথা, 

পরস্পর বৈশিষ্ট্যপূর্ণ বা সমান মাত্রা_

আনুষঙ্গিক পর্ব হয় বলা। 

শিল্পের শৈল্পিকতা 

ফুটিয়ে তোলার অনুপ্রেরণা 

কল্পনায় কাব্য রচনা।


অক্ষরের ধারণা থেকেই মাত্রার উৎপত্তি 

তাই মাত্রার প্রসঙ্গ পরেই টানি,

অক্ষর হলো একেবারেই উচ্চারিত বর্ণ সমষ্টি,

ক+লম্-কলম এটাকে উদাহরণ হিসেবে ধরতে পারি;


একটি শব্দের প্রতিটি অক্ষর একমাত্রা, 

বর্ণের পরিমাণের উপর নয়, বরং বলার ভঙ্গির উপর নির্ভর মাত্রার সংখ্যা,

শিল্পের শৈল্পিকতা 

ফুটিয়ে তোলার অনুপ্রেরণা 

কল্পনায় কাব্য রচনা। 


কাঁটা তারের খাঁচায় বন্দি পাখির মতই,

বন্ধাক্ষরে একাধিক বর্ণ বন্দি;

নীলভ আকাশে মুক্ত উড়ন্ত বিহঙ্গ, 

মুক্তাক্ষর’ একটি অক্ষরে একটি বর্ণ নিয়েই গঠিত।

শিল্পের শৈল্পিকতা 

ফুটিয়ে তোলার অনুপ্রেরণা 

কল্পনায় কাব্য রচনা।


মুক্তাক্ষর ও বন্ধাক্ষরে একমাত্রা,

ছন্দে ছন্দে পড়ার বাসনা,

প্রতিটি লাইনে সমসংখ্যক মাত্রা,

স্বরবৃত্ত ছন্দের কবিতা।


মাত্রাবৃত্ত ছন্দেও রচিত হয় কবিতা

তবে থাকতে হয়_বন্ধাক্ষরে দু'মাত্রা, মুক্তাক্ষরে একমাত্রা।


মুক্তাক্ষরে সেই সংজ্ঞায়িত একমাত্রা,

অবস্থান অনুসারে বদ্ধাক্ষরে এক বা দু'মাত্রা;

একমাত্রা শব্দের আদি কিংবা মধ্যে, 

যবনিকায় দু'মাত্রা, 

অক্ষরবৃত্ত ছন্দে রচিত সেই কবিতা।


শিল্পের শৈল্পিকতা

ফুটিয়ে তোলার অনুপ্রেরণা 

কল্পনায় কাব্য রচনা।


তাসমুন নাহার সিপা 

ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। 

সেশনঃ ২০১৬-১৭