২০২০ সালের আগষ্টের ২১ তারিখে 'Fashion Compose' নিয়ে আমার উদ্যোক্তা জীবনে প্রবেশ।
হ্যান্ডপেইন্ট কাপড় নিয়ে এর যাত্রা শুরু। পরবর্তীতে নানা ধরণের গয়নাও এর সাথে সংযুক্ত হয়েছে।আরো নতুনত্ব আনার চেষ্টায় কাজ করছি।রুচিশীল ডিজাইন তৈরিতে হ্যান্ডপেইন্টের কদর অনেক।শাড়ি,পাঞ্জাবী,ওড়না,কামিস,কূর্তি ইত্যাদিতে নিজস্ব এবং কাস্টমাইজড ডিজাইন করে থাকি।
ভালোবাসা এবং মানের রঙিন চিন্তাগুলো কাপড়ে ফুটিয়ে তুলে তৈরি করি অনন্য সৃষ্টি। চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে এই ব্যবসা পরিচালনা করছি।
আত্নবিশ্বাস,বুদ্ধি,সৃজনশীল চিন্তাচেতনা কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থান এবং পরিচিতি তুলে ধরাই প্রধান লক্ষ্য। হ্যান্ডপেইন্ট সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে দেশীয় পন্যকে সমৃদ্ধি করে সামনে এগিয়ে যেতে চাই।
উদ্যোক্তাঃ উম্মে হাবিবা৷
ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।
সেশনঃ ২০১৭-১৮