Fatema's Cake House এর যাত্রা শুরু হয় ২০১৯ সালের ১লা জানুয়ারি থেকে।
বড় আপুর হাত ধরেই এই পথের হাতেখড়ি। ছোটবেলার থেকেই কেকের প্রতি নেশা আর নেশাকে যখন নিজের ইচ্ছে এবং স্বপ্নতে পরিণত করার সুযোগ পেলাম তখন আর হাতছাড়া করি নি।
জন্মদিনের কেক হিসেবে ভ্যানিলা/চকলেট কেক,রেড ভেলভেট কেক,রেইনবো কেক,ময়েস্ট কেক,ফন্ডেন্ট কেক ইত্যাদি খুব জনপ্রিয়। এছাড়াও রয়েছে কাস্টমাইজড কাপকেক,বিভিন্ন ফ্লেভারের জারকেক এবং পেস্ট্রি খুব সুলভ মূল্যেই।বিভিন্ন ধরণের মন পছন্দ ডিজাইন দিয়ে কেকের সৌন্দর্য বৃদ্ধির আপ্রাণ চেষ্টা করি। জন্মসূত্রেই চট্টগ্রামে বেড়ে ওঠা এবং বসবাস, তাই এই চট্টগ্রামকে ঘিরেই আমার ব্যবসার পরিসর চলমান রাখছি। আপাতত অনলাইনেই ব্যবসায়ের অর্ডার নিয়ে থাকি।
স্বাস্থ্যই সকল সুখের মূল তাই নির্ভেজাল খাবার সরবরাহের মাধ্যমে মানুষকে খুশি করাই হলো ব্যবসার প্রধান লক্ষ্য।এছাড়া নিজেকে আত্মনির্ভরশীল ও দৃঢ় আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে চাই নিজের কাজের মাধ্যমে।স্বপ্ন দেখি নিজের একটা সুন্দর কেকশপ থাকবে যেখানে মজাদার সব কেক আইটেম এ চারিদিক পরিপূর্ণ থাকবে।ইনশাআল্লাহ একদিন এই পৃথিবী ভেজালমুক্ত খাবারে আবৃত হবে।সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই ধীর পায়ে এগিয়ে যাচ্ছি।