অপেক্ষার অবসানের অপেক্ষায়
প্রচন্ড ঝড় হচ্ছিল
বাতাসের শোঁ শোঁ শব্দ
বজ্রপাতের ভয়ংকর আওয়াজের সাথে আলোর ঝলক
সোডিয়াম লাইটগুলো নিভে গেছে।
রাস্তায় একা দাঁড়িয়ে আমি
সামনের বড় আম
গাছটা এই
বুঝি ভাঙলো বলে
আবছা আলোয় দেখলাম ওপাশে তুমি হেঁটে যাচ্ছ।
অধিকারটুকু দাওনি বলে,
ডাকবো ভেবেও ডাকিনি।
মনে আছে?
গত বছরের শেষের দিকে-
কী কনকনে ঠান্ডা,
এই বুঝি হাড় গুঁড়িয়ে গেলো।
পাতলা চাদর জড়িয়ে
সারারাত তোমার দরজায় দাঁড়িয়ে ছিলাম
তুমি ঘুমোচ্ছিলে।
কত শত শিশিরের
উপহাসে আমি ভেসে গেছি
সব উপেক্ষা করে-শেষে তোমায় ডাকলাম।
আর তুমি কিনা পাশ ফিরে ঘুমোলে?
মাঝরাতে ঘুম ভেঙে গেলো
বাইরে কুকুর ডাকছে একটানা
মুঠোফোনের ক্ষুদেবার্তায় লিখলাম,
‘আমার মন কেমন লাগছে’
এরপর বরাবরের মতোই মুছে ফেললাম।
আজকাল কী মনে হয় জানো?
সারারাত মন কেমন নিয়ে জেগে থাকাটা একটা খেলা।
এই মনে হয় তুমি আছ,আবার এই
তুমি নেই।
ভোরে আকাশের দিকে তাকিয়ে বেনামে চিঠি লিখি।
আকাশ আমায় বলে,
আর কত লিখবে?
মেঘ জমে বৃষ্টি এলো বলে।
লেখা শেষে বলে,ঠিকানা?
আমি হেসে বলি,
কোন এক অপেক্ষা।
আকাশ এসে আমায় বলে,
আজো তো পেলাম না তোমার অপেক্ষা।
তারপর,
মেঘ জমে,চারদিকে
অন্ধকার
শেষে অঝোরে বৃষ্টি
আমি ভিজে যাই
সত্যিই কি অপেক্ষা নেই, প্রিয়?
জানো প্রিয়,
ভালোবাসা বড় বিষাক্ত।
এই সুধা পান করে আমি ডুবে যাচ্ছি,
ঝড়ের রাতে একা দাঁড়িয়ে থাকা,
শীতে কনকনে ঠান্ডায় কাঁপা,
কিংবা মাঝরাতের মন
কেমন।
কোথাও আমি তোমায় পাশে পাইনি, প্রিয়।
অধিকারটুকু কিংবা অপেক্ষার প্রহর,
অতোটা চাইনি।
এ আমার অভিমানে
থাকুক।
আমি চেয়েছিলাম, তুমি শুধু একবার বলো-
‘আমি আছি’
অধিকার চাইনি, শুধু একবার শুনতে চেয়েছিলাম-
‘ভালোবাসি’
আমৃত্যু তোমার অপেক্ষায় অবগাহন করতে রাজি,
তুমি শুধু একবার বলো,
শুধু একবার।
আমি শুনবো, প্রিয়।।
সুমাইয়া
তাসিনিম
সেশনঃ ২০১৪-১৫
ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট
