07 September, 2020

মৃত পঁচা প্রেমিকের চোখ - বিবর্ণ রাফি

 




মৃত পঁচা প্রেমিকের চোখ

বিবর্ণ রাফি

 


 

অনুভূতি সব ঘুরপাক খায় শহরের পরিত্যক্ত রাস্তায়,

সদ্য জন্ম নেয়া ফুলেও মরিচা ধরে যায়,

এই ভীত আকাশে উড়াল দেয় মৃত কাকের দল,

কেউ দেখেনা,

কি লাল-নীল স্বপ্ন খেলা করত,

মৃত পঁচা প্রেমিকের এক চোখ থেকে অন্য চোখে,

কি ভীষণভাবে আলো জ্বলে, হৃদয়ে, তোমায় স্পর্শে।


সম্মোহিত সব লাশের দল, 'অলাভজনক' মিছিল করে,

পোস্টার সাটায় অলিগলি রাস্তায়,

প্রেয়সী আর স্বাধীনতা চলে গেলে, ভুলে যেতে হয়,

কিংবা; বারুদ আগুনে জ্বালিয়ে দিয়ে কোটি হৃদয়,

একটা গোলাপ ছিনিয়ে আনা যায়,

'বীভৎসতা' হয়ে যায় 'ভালবাসা',

অনিয়ন্ত্রিত স্লোগানে ছাড়পত্র পায় ভালবাসার অধিকার কিংবা স্বাধীনতা।