কিছু বলার নেই
আমি নির্বাক, কালা হয়ে রবো;
এ জীবনে আমি অন্ধই রয়ে যাবো!
কিছু বলবো না,
শুনবো না কিছু আর;
আগ্রহ নেই নতুন কিছু দেখার।
প্রতিবার ঠকে গেছি
ফুল পাইনি কখনো;
কুড়োনো ফুলও নয়।
ভরসা দেয়নি কেউ
স্নেহ পাইনি কখনো ;
শিখিনি স্বপ্ন দেখতে।
আমি কখনো স্বাপ্নিক হতে পারিনি!
শূন্য ঝুলিটা আমার আজও খাঁ খাঁ করে,
দুমড়ানো হৃদয়টা আগের মতোই আছে।
তবুও কিছু চাই না আমি।
আমার কিছু বলার নেই;
আমি শুধু বয়ে যাবো, চিরকাল বয়ে যাবো।
জান্নাতুল ফেরদৌসী
ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
সেশনঃ ২০১৭-২০১৮
