" জীবনের খোঁজে "
সুপ্ত ভ্রুণ হতে অঙ্কুরিত
নবীন প্রভাতের অগ্নি শিখায় আলোড়িত দেহখানি,
বিকশিত আজি তব প্রাণের মন্ত্রধ্বনি
প্রদীপ আলোয় উজ্জীবিত নক্ষত্র সায়াহ্নের সাজেঁ
নিরন্তর চলনে ধাবমান সে জীবনের খোঁজে।
জ্ঞান পিপাসু, তৃষ্ণার্ত চিত্ত
অবজ্ঞায় ঘৃণ্য মায়াহীন জাগতিক বিত্ত
আত্নার পরিতুষ্টি সে কি তবে বোঝে!
তবুও নিরবধি সংকীর্ণ হৃদয় তাহার জীবনের খোঁজে।
প্রকৃতির মায়ার মূর্ছনায় মিলে সাহিত্যের সুর
মনুষ্য ক্ষিতি ক্ষান্ত সেই সুর সীমানায় বহুদূর,
অন্তরতম প্রদেশের তৃপ্তি সে কি তবে বোঝে!
নিশ্চল জীবন ধারা অবহিত জীবনের খোঁজে।
ধনাঢ্য, প্রাচুর্যে নহে মোহনীয় মানব প্রাণ
ধীশক্তি বলীয়ানে জোগায় তাহার চৈতন্য শান;
ব্যাপৃত কর্মে বিজড়িত কায়া উদ্বেগ অভিপ্রায় রোজে
স্রোতের প্রতিকূলে চড়ায় তরী জীবনের খোঁজে।
ক্ষমা ও ধৃতি হোক মনুষ্যপ্রিয় অলংকার
পর্যবসিত তব হিংসা, বিদ্বেষ, সভ্যতার অহংকার;
অনুগামী জনের মহিমান্বিত মান যেন জোটে ললাটে
অস্তিমান এই নিবেদিত কর্ম তবে জীবনের খোঁজে।
নাম : আনিকা তাসনিম
ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট
সেশন : ২০১৬-২০১৭
