10 August, 2021

অন্ধকারঃ হৃদয় দাশ

 মানুষ আর মানুষ নেইকো,

পিশাচে ভরে গেছে সংসার।

দেখতে মানুষের মত হয়তো

হীনতায় রত তারা, করছে সংহার।


ধরনীকে করেছে তারা বিষাক্ত,

তারা কেবলই ভোগে আসক্ত।

মনুষ্য-মাংস ভক্ষণেও তৎপর

তারা আবার অতি-সভ্য হয়েও বর্বর।


ধরনী আজ দ্বিধায় মরে,

ধরনী আজ অন্ধকারে-

এসবের কারণ মনুষই মূল,

পথ হারিয়ে তারাই আবার খোঁজে কূল।


হৃদয় দাশ 

ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। 

সেশনঃ ২০১৮-১৯